শিরোনাম :
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব বকশিগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহিলার গলিত লাশ উদ্ধার চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান রাজশাহীর বাঘায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বকশিগঞ্জে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বউ-শাশুড়ির টাকা ছাড়া মেলে না সেবা!” অভিযোগের শীর্ষে নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিস নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নওগাঁ জেলা পুলিশ, সেরা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব বিষয়ে অভিন্ন মানদণ্ডে মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ রেঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নওগাঁ জেলা পুলিশের এ অর্জনকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে নওগাঁবাসীর সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এ সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com