শিরোনাম :
জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু বকশিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঐক্যবদ্ধ বিএনপিই আগামী নির্বাচনের শক্তি—নিয়ামতপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এমপি মোস্তাফিজুর রহমান নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি চৌদ্দগ্রামের শ্রীপুরে ইভটিজিং এর দায়ে যুবকের ২ মাসের কারাদন্ড নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে “স্মারকলিপি প্রদান জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা -গোমস্তাপুর ম্যাচ ড্র

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৪২ কেজি ৫০০ গ্রাম।

গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল অপর একজনের সহযোগিতায় গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। জেলা পুলিশ দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com