শিরোনাম :
নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের উদ্যোগ, প্রধান শিক্ষিকার স্বামীর নামে দলিলের তথ্য নিয়ামতপুরে ৩৩ শতক জমি নিয়ে অভিযোগের পর প্রশাসনিক তদন্তে উঠে এলো নতুন তথ্য ইএসডিওর নাগরিক সমাজের পদক্ষেপে অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সেলিম রেজা রিপন আটক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে জন্ম থেকেই নিয়তির সঙ্গে মরণপণ লড়াই, ১৫ বছর ধরে ভিক্ষার থালায় বেঁচে থাকার গল্প______ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সন্তান জন্মগত প্রতিবন্ধী নয়ন; রোদ-বৃষ্টি উপেক্ষা করে বটতলায় বসে কাটে তাঁর দিন-রাত নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে চন্দননগর ইউপিতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫তম সমবায় দিবস পালিত নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পত্তি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ

সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের উদ্যোগ, প্রধান শিক্ষিকার স্বামীর নামে দলিলের তথ্য নিয়ামতপুরে ৩৩ শতক জমি নিয়ে অভিযোগের পর প্রশাসনিক তদন্তে উঠে এলো নতুন তথ্য

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০৬ সময়-দৃশ্য

আলমগীর কবিরঃ

নওগাঁর নিয়ামতপুরে ৯৭ নম্বর উষ্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৩ শতক জমি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তদন্ত শুরু হলে জমিটি বিদ্যালয়ের সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষিকা খুরশিদা আরার স্বামী ও সাবেক শিক্ষক আজাহারুল ইসলামের নামে দলিল সম্পাদনের তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট সম্পত্তি প্রধান শিক্ষিকার স্বামী আজাহারুল ইসলামের নামে দলিল সম্পাদনের তথ্য পাওয়া গেছে।

এর আগে বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৩ শতক জমি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা আবু বক্কর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে দাখিল করা ওই অভিযোগে জমির প্রকৃত মালিকানা, রেকর্ড, দখল ও ব্যবহার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অভিযোগটি নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনিক পর্যায়ে গুরুত্ব পায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত শুরু হলে জমির মালিকানা ও দলিলসংক্রান্ত বিষয় সামনে আসে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি ব্যক্তির নামে দলিলভুক্ত হওয়ার অভিযোগটি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এখন জমির মূল মালিকানা, দলিল সম্পাদনের বৈধতা এবং বিদ্যালয়ের স্বার্থ কীভাবে সংরক্ষিত হবে, তা নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

বিদ্যালয়ের সম্পত্তি সংরক্ষণ এবং প্রকৃত মালিকানা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুনঃ  তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com