শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী রেহেল রানা আটক চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত টাস্কফোর্সের সফল অভিযান মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল কিশোরের বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিয়ামতপুরে গরুর হাট থেকে গরু চুরি করে পালানোর সময় ২ চোর গ্রেফতার, গরু সহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ জব্দ চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃষ্ণার্ত নেতাকর্মীদের পাশে যুবদল নেতা আলফুয়াদ ইমন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি

নিয়ামতপুরে উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪৮ সময়-দৃশ্য

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) নিয়ামতপুর উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের মাননীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য শান্তি কামনা ও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপি সকারের এক নাম্বার অঙ্গীকার_____রাশেদা আক্তার হীরা এমপি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com