শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ইএসডিও’র উদ্যােগে চন্দননগর ইউপিতে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫তম সমবায় দিবস পালিত নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পত্তি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় নেতাকর্মীদের মিলনমেলা নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার আগমনের প্রচারণা, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২ অটোরিকশা জব্দ, কিশোর আটক; জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত

নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৬ সময়-দৃশ্য

নওগাঁ জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারকে কেন্দ্র করে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ আগস্ট নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের তেঘরিয়া লংপুর গ্রামে এক গৃহবধূকে কথিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় গ্রামবাসী তাঁর এক সঙ্গীসহ আটক করে বেঁধে রাখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। ওই ভিডিও প্রচারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গৃহবধূ গত ২২ সেপ্টেম্বর রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ঘটনায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়েরের মাধ্যমে তাঁকে হয়রানি বা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা তুলে ধরতে কাজ করেন। তাই কোনো সংবাদ বা ভিডিও প্রচারকে কেন্দ্র করে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা অবশ্যই নিরপেক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক মিলন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তাঁদের কাছে মিথ্যা ও হয়রানিমূলক বলে প্রতীয়মান হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক মিলন হোসেনের পেশাগত নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সহসভাপতি আব্দুল মতিন ও আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহান সা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক আল মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল এবং কার্যকরী সদস্য নূরুন নবী, সাহান সা, সাগর দাস, শাকিল সেলিম রেজা শাকিল ও আব্দুল্লাহ আল মামুন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করবেন।

আরও পড়ুনঃ  "ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার"

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 dainikajkerkholakagoj.com