নিজস্ব প্রতিবেদকঃ আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একজন ব্যক্তি সকলের পছন্দের নাও হতে পারে। কিন্তু দলের স্বার্থে দেশের স্বার্থে তাকে মেনে নিয়ে তার পক্ষে কাজ করতে হবে। তাকে নির্বাচিত করে যদি সে দলের বিরুদ্ধে সাধারণ জনগণের বিরুদ্ধে কাজ করে তখন তাকে চেয়ারম্যান থেকে বরখাস্ত করা হবে। আমি তার দায়িত্ব নিচ্ছি। বিএনপির চেয়ারম্যান ও তারেক রহমান দলের নেতাকর্মীদের সেই রকমেই নির্দেশ দিয়েছেন। কেউ যদি দলের নির্দেশ না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
২৩ আগষ্ট রবিবার বেলা ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোস্তাফিজুর রহমান এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান এমপির সহধর্মিনী মোসাঃ ফরিদা খানম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ্ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, নিয়াতমপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশীদ, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির নেতা হেলাল কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহাবয়ক শহিদুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক: আলমগীর কবির | প্রকাশক: ফারজানা,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা বি ব্লক, রোড নং–২, হাউস নং–২৩৩,
মোবাইল: ০১৭১১-২৯০৯৬১
ই-পেপার