নিজস্ব প্রতিবেদকঃ "করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচী মধ্যে বর্নাঢ্য র্যালি, ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা। বর্ণাঢ্য র্যালিটি উপজেলা কমপেøক্সের সামনে থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা কমপেøক্সে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কমকর্তা সফিউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক আব্দুল আলিম ও বালাহৈর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ছয়টি ক্যাটাগরিতে ছয় জনকে সম্মাননা স্মারক ও সাটিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপি বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সম্পাদক: আলমগীর কবির | প্রকাশক: ফারজানা,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা বি ব্লক, রোড নং–২, হাউস নং–২৩৩,
মোবাইল: ০১৭১১-২৯০৯৬১
ই-পেপার